সুপ্রিয় লেখক এবং পাঠকবৃন্দ,
আমরা আপনাদের জন্য সাপ্তাহিক একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। গত সপ্তাহের প্রতিযোগিতার বিষয় ছিল ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন বিষয়ে আপনার ভাবনা’। ৩১ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় কেউ মানসম্মত লেখা দেননি। তাই গত সপ্তাহের কোনো লেখা নির্বাচিত হয়নি।
এই সপ্তাহে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করছি।
এবারের বিষয়: শারীরিক শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে শারীরিক শিক্ষকদের ভূমিকা
৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে লিখতে হবে।
শ্রেষ্ঠ ১ টি লেখা নির্বাচন করা হবে। লেখাটি পরবর্তী ৭ দিন ব্লগের স্টিকি পোস্ট হিসেবে থাকবে। শ্রেষ্ঠ লেখাটিকে পুরস্কৃতও করা হবে। তাই আজই আপনার সুচিন্তিত লেখাটি লিখতে বসে যান। প্রতিযোগিতা চলবে ৭ আগস্ট পর্যন্ত। ৮ আগস্ট ফলাফল ঘোষণা করা হবে।
বি:দ্র: ব্লগেই সরাসরি লিখতে হবে।
হ্যাপী ব্লগিং।