নোটিশ

নিচে নামুন

রাগবি, আর্চারি, তায়কোয়ান্দো খেলাসমূহের কোচ আবশ্যক

  • 0
  • 1262

আসন্ন ৪৯তম গ্রীষ্মকালীন মাধ্যমিক স্কুল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এ রাগবি, আর্চারি, তায়কোয়ান্দো খেলাসমূহ অন্তর্ভুক্ত আছে। এই খেলাসমূহের প্রাথমিক নিয়ম-কানুন জানেন কিংবা খেলেছেন এবং প্রশিক্ষক হতে ইচ্ছুক এমন ব্যক্তিদের আমরা খুঁজছি। আপনি যদি মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষার একজন শিক্ষক হয়ে থাকেন এবং এই তিনটি খেলার যেকোনো একটি খেলায় প্রশিক্ষক হতে ইচ্ছুক হন তাহলে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনাসহ আপনার পূর্ণ বায়োডাটা পাঠিয়ে দিন এই ঠিকানায়-

মোঃ আক্তারুজ্জামান ভূঞা

উপ-পরিচালক (শারীরিক শিক্ষা)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

শিক্ষাভবন

১৬ আব্দুল গণি রোড, বাংলাদেশ, ঢাকা।

হার্ডকপির পাশাপাশি মেইলেও দিতে পারেন- ddphysical@gmail.com

বিঃদ্রঃ বায়োডাটা A4 সাইজের কাগজে প্রিন্ট করে দিতে হবে। ডাকে বা কুরিয়ারে উপরোক্ত ঠিকানায় পাঠাবেন। মোবাইল নম্বর আবশ্যক। ফোনে যোগাযোগ করার প্রয়োজন নেই। আমরাই যথাসময়ে আপনার সাথে যোগাযোগ করবো।

শারীরিক শিক্ষার শিক্ষকদের পরষ্পরের সাথে যোগাযোগ করে নোটিশটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।