বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। ২৫ আগস্ট ২০২২, সমিতির সাধারণ সভায় চুড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষকদের এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, ডাটাবেজে যেভাবে টিমগুলোর তালিকা প্রদান করা আছে সেভাবে টিমগুলোকে নিয়ে ক্রীড়া প্রস্তুতি শুরু করতে হবে। শুধু গ্রীষ্মকালীন ৮টি খেলা নিয়ে টিম গঠন করে খেলাধুলা পরিচালনার ছবি, ভিডিও, বিবরণ ব্লগে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আমরা শীঘ্রই উপজেলা ভিত্তিক টিমগুলোর তালিকা এবং খেলার ফিক্সচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সরবরাহ করবো।
শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষকদের আসন্ন ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়ায় স্ব-স্ব টিম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছি।
মোঃ আক্তারুজ্জামান ভূঞা
উপ-পরিচালক (শারীরিক শিক্ষা)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
শিক্ষাভবন বাংলাদেশ, ঢাকা।