শারীরিক শিক্ষা বিভাগের ওয়েবসাইট এবং ব্লগ আপগ্রেডেশনের কাজ চলছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শারীরিক শিক্ষা বিভাগের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সমৃদ্ধ ওয়েবসাইটটির ভিতরে কিছু ফিচার যোজন-বিয়োজন করে সাইটটিকে আরও উন্নত করা হয়েছে। ব্লগে একটি নোটিশ বোর্ড সংযোজন করা হয়েছে। লাল বাটনের নোটিশ বোর্ডটিতে সময়ে সময়ে ব্লগারদের জন্য বিভিন্ন নোটিশ প্রদান করা হবে। এছাড়াও ব্লগের নীতিমালা এবং যেভাবে ব্লগ লিখবেন নামে দুটো মেনু যুক্ত করা হয়েছে। ব্লগ লেখার আগে নীতিমালাগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর ব্লগ লিখার জন্য প্রস্তুতি নেবেন। যেভাবে ব্লগ লিখবেন মেনুটিতে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলা আছে। আপনি প্রতিদিন ডায়েরিতে যেভাবে লিখে রাখেন সেভাবে আপনার ব্লগেও লিখবেন। ব্লগবাড়িতে আপনার মনের মতো করে দৈনন্দিন কাজগুলো কথায় কিংবা ছবিতে অথবা ভিডিওতে সাজিয়ে রাখবেন।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0