বগুড়ার সোনাতলায় ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

অদ্য ০৪ সেপ্টেম্বর'২০২২ রবিবার বেলা ১৪ঃ৩০ ঘটিকায় সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসা মাঠে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন প্রতিষ্ঠান পর্যায়ের ০৪/০৯/২০২২ হতে ০৬/০৯/২০২২ খ্রিঃ পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। সকাল ১১ঃ০০টায় সাঁতার (ছাত্র/ছাত্রী), ফুটবল (ছাত্র/ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র/ছাত্রী),  কাবাডি (ছাত্র/ছাত্রী) এবং দাবা (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিদের মধ্যে দল গঠন করা হয় এবং হাউজ ভিত্তিক খেলা শুরু হয়। তিনদিন খেলা শেষে এর মধ্যে হতে খেলোয়ার বাছাই করে উপজেলা পর্যায়ের খেলায় দল প্রেরণ করা হবে। 
উক্ত অনুষ্ঠানটি অত্র মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ আতাউর রহমান আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  নবীন আনোয়ার কমরেড, সভাপতি অত্র মাদরাসার গভর্ণিং বডি। এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ জনাব মোঃ শাহ জালাল এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
খেলা পরিচালনা করেন জনাব এম.এ. হান্নান, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) অত্র মাদরাসা এবং তাঁকে সহযোগিতা করেন গার্ল-ইন-স্কাউট লিডার জনাব মোছাঃ নাহিদা আখতার, সিনিয়র রোভার মেট মোঃ রিয়াজুল ইসলাম, সিনিয়র পেট্রোল লিডার মোঃ আব্দুল হাকিম এবং সিনিয়র পেট্রোল লিডার গার্ল-ইন-স্কাউট মোছাঃ স্মরণী খাতুন।

 

 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0