শারীরিক শিক্ষা বিভাগের ৫০ তম শীতকালীন ক্রীড়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৪ মার্চ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, টেবিলটেনিস, সাইক্লিং, অ্যাথলেটিকস সহ ৮ টি ক্রীড়া নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0