বগুড়ার সোনাতলায় ৪৯তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অদ্য ৭ সেপ্টেম্বর'২০২২ সকাল ১০ঃঃ০০ ঘটিকায় সোনাতলা স্টেডিয়ামে ফুটবল ইভেন্টের মাধ্যমে শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহ্সান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ সেতারা জাহান, সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনার রশিদ, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান মুকুল এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মন্ডলী।
উদ্বোধনী খেলায় গোল না হওয়ায় টাই ব্রেকারে সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজ ৬-৫ গোলে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
খেলাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ আল আমিন এবং তাঁকে সহযোগিতা করেন মোঃ আবুল খায়ের ও মোহাম্মাদ জাহেদুল ইসলাম।