৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে রংপুর জিলা স্কুল কাবাডি দল মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে বিজিত হয়ে রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায়। এই প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে। রংপুর জিলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান স্যারের অনুপ্রেরণায়, সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোঃ ওহিদুজ্জামান স্যারের নেতৃত্বে জিলা স্কুল কাবাডি দল তাদের প্রথম ম্যাচটি ওয়াক ওভার পায়।দ্বিতীয় ম্যাচটি তারা পুলিশ লাইন স্কুল & কলেজকে পরাজিত করে। সেমিফাইনালে তারা আল হেরা ইন্সটিটিউটকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ মিনিটে ৪৩-৪০ পয়েন্টে হেরে যায়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার জনাব মোঃ এস আর ফারুক, রংপুর জিলা স্কুল, রংপুরের সিনিয়র শিক্ষক জনাব মর্তুজা মিয়াসহ আরও অনেকে।
কাবাডিতেও রানারআপ রংপুর জিলা স্কুল, রংপুর।
09 September, 2022 05:37 pm- 0
- 0
- 406