নরসিংদী সদর উপজেলা পর্যায়ে ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলা সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দিপনা মধ্য দিয়ে নরসিংদী সদর উপজেলার ৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষক সমিতির আয়োজনে গ্রীষ্মকালীন খেলাধুলা পুরস্কার ও সনদপত্র বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।১০ সেপ্টেম্বর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার খাদিজা তুল কোবরা, স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ,নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নূর হোসেন ভূইয়া, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মনজিল এ মিল্লাত প্রমুখ। আলোচনা শেষে দলগত ফুটবল, হ্যান্ডবল, কাবার (বালক বালিকা), ব্যক্তিগত ইভেন্ট সাঁতার ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সাটির পাড়া

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0