সোনাতলায় ছাত্রীদের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

গতকাল বেলা ১৫ঃঃ০০ ঘটিকায় ৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীদের ফাইনাল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় সোনাতলা পাইলট বালিকা উচচ বিদ্যালয় ফুটবল দল ২-১ গোলে সুখান পুকুর  বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ মিনহাদুজ্জামান লীটন, চেয়ারম্যান, সোনাতলা উপজেলা পরিষদ, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহ্সান হাবীব, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোছাঃ সেতারা জাহান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0