৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ফুটবলে হ্যাট্রিক চ্যাম্পিয়ন রংপুর জিলা স্কুল, রংপুর। ৭সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ২০টি স্কুল অংশগ্রহণ করে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া & ফিকশ্চারে বাই দেওয়ার কারণে রংপুর জিলা স্কুল ১ম রাউন্ডে বাই পায়।২য় রাউন্ডে নিজেদের ১ম ম্যাচে তারা তাজহাট উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে। কোয়াটার ফাইনালে তারা পুলিশ লাইন স্কুলকে ৫-০ গোলে পরাজিত করে। সেমিফাইনালে জিলা স্কুল আদর্শ উচ্চবিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে। ফাইনালে তারা লায়ন্স স্কুল & কলেজ, রংপুরকে ২-০ গোলে পরাজিত করে রংপুর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।ফাইনাল খেলাটি উপভোগ করেন রংপুর জিলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান স্যার, একই বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক রাফিউল কাদের & দীনেশ স্যার,সিনিয়র শিক্ষক শিক্ষক শিখা রানী, জনাব মর্তুজা মিঞা, উপজেলা মাধ্যমিক অফিসার জনাব মোঃ এস আর ফারুক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, লায়ন্স স্কুল & কলেজের সম্মানিত সভাপতি এবং শিক্ষকমণ্ডলীসহ আরও অনেকে।
ফুটবলে আবারও চ্যাম্পিয়ন রংপুর জিলা স্কুল, রংপুর।
12 September, 2022 03:01 am- 0
- 0
- 409