উপজেলা পর্যায়ে রংপুর জিলা স্কুলের অর্জন

৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে রংপুর জিলা স্কুল, রংপুর ৫টি খেলার সব ক'টিতেই অংশগ্রহণ করে। ফুটবল, হ্যান্ডবল এবং ২০০মি.সুইমিংয়ে রংপুর জিলা স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাবাডিতে রানারআপ এবং দাবাতে ৪র্থ হওয়ার গৌরব অর্জন করে। ১০/০৯/২০২২ খ্রিঃ তারিখ  বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়,এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জিলা স্কুল,রংপুরের  প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান স্যার।উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার জনাব মোঃ এস আর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং আরও অনেকে। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0