বগুড়ার সোনাতলায় ৪৯তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ছাত্রীদের হ্যান্ডবল খেলা গত ০৯/০৯/২০২২ খ্রিঃ সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বালুয়াহাট রাবেয়া রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ২-০ গোলে শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহ্সান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ সেতারা জাহান, সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মোঃ আতাউর রহমান আনসারী, শিচারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। খেলাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) এম. এ. হান্নান এবং মোঃ জুলফিকার আলী তাঁকে সহযোগিতা করেন মোঃ হাবিবুল্লাহ ও মোঃ দেলোয়ার হোসেন।