ফুটবল, হ্যান্ডবল এবং সুইমিং এ জেলায় চ্যাম্পিয়ন রংপুর জিলা স্কুল

৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে রংপুর জেলার ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত ১৪ সেপ্টেম্বর, ২০২২।রংপুর জিলা স্কুল জেলা পর্যায়েও ফুটবল, হ্যান্ডবল এবং ২০০মিটার সুইমিং এ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফুটবল এবং হ্যান্ডবলের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ওসমানপুর ফাজিল মাদ্রাসা, বদরগঞ্জের সাথে। ফাইনালে ফুটবলে ৩-০ এবং হ্যান্ডবলে ১২- ৫ গোলে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয় রংপুর জিলা স্কুল, রংপুর। উক্ত খেলাগুলো উপভোগ করেন রংপুর জিলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান স্যার, রংপুর জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা পারভীন স্যার, রংপুর জিলা স্কুল & ওসমানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলীসহ আরও অনেকে। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0