শিক্ষাদানের কাজে যিনি নিয়োজিত তিনি শিক্ষক। একদিকে শিক্ষাদান কাজটি যেমন জটিল অন্যদিকে এটি একটি মহান পেশাও বটে।এই মহান ও জটিল কাজটিকে পেশা হিসাবে নিতে হলে দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে ভাবে পালন করতে হয়। শিক্ষককে হতে হয় ছাত্র /ছাত্রী ও বৃহত্তর মানব সমাজের অনুকরণযোগ্য উন্নত চরিত্রের অধিকারী।বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র। শিক্ষকের ছাত্রত্ব গ্রহণে তার মনের তারুণ্য নষ্ট হতে পারে না,বরং তিনি সবসময়ই ছাত্রদের সুবিধা অসুবিধা ভালভাবে বুঝতে সক্ষম হবেন এবং একারণেই তিনি শিশুদের মনের একান্ত কাছাকাছি থাকবেন। জ্যাঁ জ্যাক রুসোর ভাষায়, শিক্ষক হবেন শিক্ষার্থীর জীবনাদর্শের বাস্তব প্রতীক। একজন শিক্ষক তার প্রতিটি কথায় ও কাজে, পোশাক ও রুচিতে,পেশায় ও কর্তব্য পালনে তিনি ন্যায়নিষ্ঠ ব্যক্তিত্ত্বের মাধ্যমে কেবলমাত্র আদেশ উপদেশ নয়,শিক্ষক নিজের অভ্যাস অনুশীলন এবং অভিজ্ঞতালব্দ বিচিত্র কর্মের মাধ্যমে ছাত্র /ছাত্রী ও বৃহত্তর মানব সমাজের উন্নত চরিত্র গঠনে ভুমিকা পালন করেন। উন্নত মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা আজ নানাভাবে বঞ্চিত, শিক্ষকদের যাবতীয় অধিকার ও মর্যাদা সুরক্ষা, শিক্ষকদের জীবন মান উন্নত করার বিষয়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও শিক্ষার্থীর মধ্যে সুন্দর সম্পর্ক তৈরির মাধ্যমে সোনার বাংলা গড়াই হোক আমাদের লক্ষ্য। জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক (নন ক্যাডার শা.শি), আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভঃ গার্লস হাই স্কুল, মুন্সিগঞ্জ।
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
27 September, 2022 06:22 pm- 1
- 0
- 442
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
অনেক ধন্যবাদ।