শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে অনুর্ধ্ব ১০ ও অনুর্ধ্ব ১২ টেনিস প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং এককে রানার্সআপ।

গত ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বগুড়া শিশু একাডেমী ও বগুড়া জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে অনুর্ধ্ব ১০ ও অনুর্ধ্ব ১২ বয়সের ছাত্র-ছাত্রীদের টেনিস প্রতিযোগিতা বগুড়া স্টেশন ক্লাব টেনিস মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুল দ্বৈত টেনিস প্রতিযোগিতায় দুই বিভাগে চ্যাম্পিয়ন এবং একক প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১২ বিভাগে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্ত রাজ রায় রানার্স আপ হয়েছে। পুরুষ্কার বিতরণ করেন বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক। খেলার সার্বিক বিষয় পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ মাসুদ রানা। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0