৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২২, স্কুল পর্যায়ে শুরু হয় ৪ সেপ্টেম্বর ২০২২, উপজেলা পর্যায়ে শুরু হয় ৭ সেপ্টেম্বর২০২২ , জেলা পর্যায়ে শুরু হয় ১২সেপ্টেম্বর ২০২২, রংপুর উপ অঞ্চল পর্যায়ে শুরু হয় ১৫ অক্টোবর ২০২২, চাঁপা অঞ্চল পর্যায়ে শুরু হয় ১৭ অক্টোবর ২০২২ এবং সর্বশেষ ন্যাশনাল শুরু হয় ২০ অক্টোবর ২০২২ থেকে ২৪ অক্টোবর ২০২২ পর্যন্ত ময়মনসিংহে।উপজেলা থেকে শুরু করে ন্যাশনাল পর্যন্ত মোট ১৯ ম্যাচ খেলে ১৭ টি জয়, ১টি ড্র এবং ১টি পরাজয়ে রংপুর জিলা স্কুল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এই সাফল্যের পিছনে যার অবদান সবচেয়ে বেশি, যার সর্বদিক থেকে সার্বিক সহযোগিতা ছাড়া এই সফলতা অর্জন করা যেত না, তিনি হলেন রংপুর জিলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু রায়হান মিজানুর রহমান স্যার। এরপর যার অবদান অনস্বীকার্য তিনি হলেন আমাদের সবার প্রিয় জনাব মোঃ ওহিদুজ্জামান স্যার, সদ্যবিদায়ী সিনিয়র শিক্ষক (ইংরেজি), রংপুর জিলা স্কুল, রংপুর। আরও যারা সহযোগিতা করেছেন, তারা হলেন জনাব আব্দুর রাজ্জাক স্যার,জনাব রাফিউল কাদের স্যার, জনাব দীনেশচন্দ্র স্যার প্রমুখ।
ফুটবলে ন্যাশনাল রানারআপ রংপুর জিলা স্কুল
10 November, 2022 12:59 am- 0
- 0
- 402