বিভাগীয় পর্যায়ে দাবাতে রংপুর জিলা স্কুল, রংপুর।

Marks Active School Chess Champ-2022 এ অংশগ্রহণ করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বের  স্বাক্ষর রাখেন রংপুর জিলা স্কুল, রংপুর। আজ তাদের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়।এ প্রতিযোগিতাটি চলবে ৩দিন অর্থাৎ  ১০,১১ &১২ নভেম্বর পর্যন্ত। এই পর্যায়ে রংপুর বিভাগের ৮ জেলা অংশগ্রহণ করেছে।রংপুর জেলার প্রতিনিধিত্ব করছে রংপুর জিলা স্কুল, রংপুর। তারা তাদের প্রথম ম্যাচে দিনাজপুর জিলা স্কুকে ৩-১ পয়েন্টে,দ্বিতীয় ম্যাচে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ৩-১ পয়েন্টে পরাজিত করেছে। এবং দিনের শেষ ম্যাচে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কাছে ১-৩ পয়েন্টে পরাজিত হয়েছে।  

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 1