বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া সমিতির ৫১ শীতকালীন প্রতিযোগিতায় শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী উপ-অঞ্চল পর্যায়ে হকিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে অত্র বিদ্যালয় টেবিল টেনিস একক ও দ্বৈততেও চ্যাম্পিয়ন হয়। আগামী ৩০-০১-২০২৩ খ্রি. তারিখে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী অঞ্চল পর্যায়ে খুলনাতে হকি ও টেবিল টেনিস একক ও দ্বৈততে চ্যাম্পিয়ন হওয়ার আশানিয়ে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করবে। অত্র বিদ্যালয়ের হকি ও টেবিল টেনিস দলের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী উপ-অঞ্চল পর্যায়ে (বরিশাল) হকি ও টেবিল টেনিস একক ও দ্বৈততে চ্যাম্পিয়ন।
29 January, 2023 04:43 am- 1
- 1
- 368
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
অভিনন্দন শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি খেলোয়াড় শিক্ষার্থীদের জন্য।