বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন এ প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এবার অত্র বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপ্লে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য- ৩৬,বগুড়া -০১ সারিয়াকান্দি ও সোনাতলার মাটি ও মানুষের প্রিয়নেত্রী জনাব সাহাদারা মান্নান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সকল অনুষ্ঠান মালা শেষ হয়। পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জনাব মোঃ মফিদুল ইসলাম (মিদুল) তার সুযোগ্য নেতৃত্বে অতিথিকে রিসিভ, গার্ড অফ অর্নার প্রদান, সপ্তম শ্রেণির ছাত্র মো. আলাউদ্দিন বিন জিহাদ এর মাধ্যমে এবারের প্যারেড পরিচালনা করেন। উপস্থিত হাজারো মানুষ এবারের প্যারেড পরিচালনা দেখে মুগ্ধ হয়েছেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস শাফি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ছায়ফুল ইসলাম সভাপতি ম্যানেজিং কমিটি।
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
শুভকামনা।
pht_মিদুল _সারিয়াকান্দি_বগুড়া।
ধন্যবাদ স্যার।