বগুড়ায় শারীরিক শিক্ষাবিদ সমিতির ইফতার মাহফিল

গত ১৭ এপ্রিল ২০২৩ রোজ সোমবার বগুড়া জেলা স্কুলে বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতি বগুড়া জেলা শাখার আযোজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হযরত আলী, জেলা শিক্ষা অফিসার , বগুড়া। বগুড়া জেলার সকল উপজেলার নির্বাহী কমিটির সদস্যগ’ণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সহ-সভাপতি জনাব মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সিয়ামের তাৎপর্য  তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো: আব্দুল মান্নান। মোনাজাত করেন বগুড়া জেলা স্কুলের মসজিদের ইমাম মহোদয়। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0