বগুড়ার সোনাতলায় ১৫ মে, ২০২৩ খ্রি. তারিখ রবিবার ২১:০০ ঘটিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দে শনা মোতাবেক জুম প্লাটফর্মে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে “ স্বাস্থ্য সুরক্ষা” বিষয়ের শ্রেণি শিক্ষকগণের সাপ্তাহিক অনলাইন ফলোআপ সেশন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনলাইন ফলোআপ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সোনাতলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেতারা রওশন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সোনাতলা, বগুড়া এবং সভাপতিত্ব করেন জনাব এম.এ. হান্নান, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা), সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ও মাস্টার ট্রেইনার স্বাস্থ্য সুরক্ষা। এ সেশনে অত্র উপজেলার সকল শারীরিক শিক্ষার শিক্ষক উপস্থিত ছিলেন। এখন সপ্তাহে একদিন এই অনলাইন জুম সেশন অনুষ্ঠিত হবে।