বগুড়ার সোনাতলায় গতকাল ৩ সেপ্টেম্বর ২০২৩ রোজ রবিবার ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন খেলাধুলার সভা সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাড. মো: মিনহাদুজ্জামান লীটন মহোদয়ের সভাপতিত্বে সোনাতলা শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব শেখ নজমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জনাব সেতারা রওশন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক (শারীরিক)।