হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
বাঙালির প্রাণের খেলা হা-ডু-ডু তবে নানা প্রতিবন্ধকতায় জাতীয় এই খেলার বিচারণ আজ সংকীর্ণ সেই পরিস্থিতির উত্তরণ ঘটাতে আর নতুন প্রজন্মের কাছে খেলাটির জনপ্রিয়তা বাড়াতে এই আয়োজন তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের।
খেলাটির আয়োজক কমিটি জানান, বর্তমানের যদি এই নতুন প্রজন্মকে বলা হয় হা-ডু-ডু খেলার নিয়ম সম্পর্কে তারা কেউ বলতে পারবেনা। প্রত্যেক এলাকায় যদি এমন উদ্যোগ নিয়ে নিয়মিত খেলাটি আয়োজন করা হয় তাহলে ঐতিহ্যবাহী এই খেলাটি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাবে সেই সাথে আমরা পাব হারিয়ে যা ঐতিহ্য।
বাংলাদেশে খেলাটি হা-ডু-ডু নামে পরিচিত, যা কাবাডির সাথে ভিন্নতা রয়েছে, যা প্রাচীন কালে ফিরে আসে। হা-ডু-ডু এর কোনও নির্দিষ্ট বিধি নেই এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিধি দিয়ে খেলা হয়। কাবাডি হল বাংলাদেশের জাতীয় খেলা, ১৯৭২ সালে অফিসিয়াল স্ট্যাটাস দেওয়া হয়। ১৯৭৩ সালে বাংলাদেশের অপেশাদার কাবাডি ফেডারেশন গঠিত হয়েছিল।