গত ২২ মে থেকে ২৮ মে মাউশির শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত শারীরিক শিক্ষার শিক্ষকদের ৩১ তম রিফ্রেসার কোর্স সম্পন্ন হয়েছে। খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজে খুলনা ও বরিশাল বিভাগের ১০০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে।জাতীয় স্কুল ,মাদ্রাস ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির প্রষ্টপোশকতায় এবং খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের ব্যবস্থাপনায় ৭ দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৬টি খেলা,স্কাউটিং এবং সংগঠন ও প্রশাসন এর উপর ব্যবহারিক ও তত্বীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মাউশির শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত শারীরিক শিক্ষার শিক্ষকদের ৩১ তম রিফ্রেসার কোর্স সম্পন্ন
06 June, 2022 07:35 pm- 0
- 0
- 454