ফুটবল প্রতিযোগিতা। কাতলী মাধ্যমিক বিদ্যালয়ে। শালিখা,মাগুরা।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  প্রস্তুতিমূলক  ফুটবল লীগ  অনুষ্ঠিত  হচ্ছে  কাতলী মাধ্যমিক বিদ্যালয়ে। ইতিমধ্যেই  সেমিফাইনাল খেলাটি শেষ হয়েছে। ৫ নম্বর দল ১ নম্বর দল কে ১-০ গোলের ব্যবধানে  পরাজিত  করে  তারা ফাইনাল  ম্যাচ খেলার  যোগ্যতা  অর্জন  করেছ। আর ৪ নম্বর দল ২নম্বর দল কে ৫-০ গোলের ব্যবধানে  পরাজিত  করে  ফাইনালে  খেলার  যোগ্যতা  অর্জন  করেছে। শারীরিক  শিক্ষা  শিক্ষক  জনাব, মোঃ আকবর আলী  ও সহকারী  শিক্ষক  জনাব, মোঃ মুকুল হাসান  এবং  সহকারী  শিক্ষক  জনাব সোহরাব হোসেন ও  সহকারী  শিক্ষক  মিলন কুমার  বিশ্বাস খেলা পরিচালনা  করছেন। আগামী  ১১-০৮-২০২২ তারীখে ফাইনাল  খেলাটি অনুষ্ঠিত  হবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0